১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নগরভবনে ইশরাকের সভা, নামের পাশে ‘মাননীয় মেয়র’

অনলাইন ডেস্ক : নগর ভবনে প্রথমবারের মত একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা রয়েছে।

সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে এ সভা করেন তিনি।

সভা সূত্রে জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই আন্দোলন চললেও নাগরিক সেবা চলমান ছিল। জনগণের দুর্ভোগ যেন চরম আকারে না হয়, সে চেষ্টা আছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মশক নিধন কার্যক্রম চালু রাখার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ইশরাক হোসেন বলেন, মঙ্গলবার (১৭ জুন) ৭০টিরও বেশি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে দেখা করা হবে।

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ড সচিববের মাধ্যমে জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সার্টিফিকেট কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন কাজ করার আহ্বান জানানো হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের। এছাড়া আগামী পরশুদিন ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সব স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনায় বসবো।

গেজেট প্রকাশের পর থেকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অবৈধ মন্তব্য করে ইশরাক বলেন, আইনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আমাকে নগর ভবনে বসতে দেওয়া হবে না। প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আসিফ মাহমুদের পিএস শত কোটি টাকা দুর্নীতি করেছে।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪

এর আগে রোববার ইশরাক ঘোষণা দেন, জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।

এদিকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসব নিয়ে দুপুরে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST