১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

খামেনিকে ইসরায়েলের হত্যাচেষ্টায় ভেটো দেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েলের হত্যাচেষ্টার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়েছেন। রোববার মার্কিন দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ‌‌‌‌‘‘ইরানিরা কি এখন পর্যন্ত কোনও আমেরিকানকে হত্যা করেছে? না। তারা হত্যা না করা পর্যন্ত আমরা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করার কথাও ভাবছি না।’’

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই দুই কর্মকর্তা বলেন, ‘‘ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর লক্ষ্যে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।’’

আরও পড়ুনঃ   সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিস্টি বিতরণ

তারা বলেন, ইসরায়েলিরা ইরানের শীর্ষ নেতাকে হত্যার সুযোগ পেয়েছিল বলে জানিয়েছিল। কিন্তু ট্রাম্প তাদের সেই পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেন। তবে ট্রাম্প নিজে সেই বার্তা দিয়েছিলেন কি না, তা নিশ্চিত করেননি ওই কর্মকর্তারা।

ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাঝে ঘন ঘন যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রোববার ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার’ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, অনেক ভুয়া প্রতিবেদন ছড়ানো হচ্ছে, যেগুলোর কোনো কথোপকথনই আসলে হয়নি। আমি এসব নিয়ে আলোচনায় যাব না।

আরও পড়ুনঃ   ‘পাত্তা পাচ্ছেন না ট্রাম্প’, ভারতে যাচ্ছেন পুতিন

ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, তবে আমি বলতে পারি আমাদের যা প্রয়োজন, আমরা তাই করব। আর আমি মনে করি, যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কোনটা ভালো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় পুনরায় শুরু করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প। যদিও ইসরায়েল-ইরান সংঘাতের কারণে ওমানে রোববারের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।

শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘‘ইসরায়েলি হামলার বিষয়ে আমরা সবকিছুই জানতাম।’’ আর রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা শুরুর বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST