১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজধানীতে ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‍্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’

আরও পড়ুনঃ   তানোরের তালন্দ কলেজে নিয়োগ ঘিরে কোটি টাকার লেনদেনের অভিযোগ

ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে।

এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

এদিন দুপুরে র‌্যাব- ১ এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি যদি র‌্যাবের হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পড়ে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST