১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে: অধ্যাপক মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ শনিবার নগরীর একটি মিলনায়তনে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে । বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে,জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যে সকল হত্যাকান্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুনঃ   ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি: গয়েশ্বর চন্দ্র

তিনি আরও বলেন, দেশের কল্যানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যাক্তি জীবন গঠন করতে হবে এবং সততার মানদন্ডে সমাজ পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ   নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

রাজশাহী মহানগরী জাময়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী -৩ সংসদীয় আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST