১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেটে আসছে নতুন নিয়ম, অবৈধ হবে যেসব ক্যাচ

অনলাইন ডেস্ক : ক্যাচ ধরতে গিয়ে নানা কৌশল ও মুনসিয়ানা দেখান ক্রিকেটাররা। বাউন্ডারিতে ধরা কিছু ক্যাচ নিয়ে বিতর্কও রয়েছে। যা নিয়ে এবার ক্রিকেটের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ম্যারিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন নিয়ম করতে যাচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে বাউন্ডারিতে আগে ক্যাচ হিসেবে বিবেচিত হতো এমন কিছু অবৈধ বলে বিবেচিত হবে।

‘বানি-হপ’ বা কিছুটা লাফিয়ে বাউন্ডারির বাইরে থেকে একাধিকবার বল শূন্যে তুলে আবারও সেটিকে তালুবন্দী করা যাবে না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। চলতি মাসেই নতুন এই নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন এবং আইসিসির প্লেয়িং কন্ডিশনে যুক্ত করা হবে। পরবর্তীতে আগামী বছরের অক্টোবরে অন্তর্ভুক্ত হবে এমসিসির বিধিমালায়।

মূলত এ ধরনের ক্যাচ নিয়ে বিতর্ক উঠেছিল ২০২৩ সালের বিগ ব্যাশে। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ বাউন্ডারি সীমানার বাইরে (লাফিয়ে) দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতরে ফেরত পাঠান ব্রিসবেন হিটের মাইকেল নেসের। শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এমন ক্যাচ আর আইনসিদ্ধ হবে না এমসিসির নতুন নিয়ম অনুযায়ী। ওই ক্যাচ নিয়ে বিতর্কের পর চলতি বছরের শুরুতে আইসিসির ক্রিকেট কমিটি এমসিসিকে ক্যাচের নিয়ম বিবেচনার অনুরোধ করেছিল।

আরও পড়ুনঃ   দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

অবশ্য বিগ ব্যাশে এমন ঘটনা আরও ঘটেছিল। নেসেরের নেওয়া ক্যাচ নিয়ে আলোচনা উঠলে তিনি জানিয়েছিলেন, ২০২০ বিগ ব্যাশে ম্যাথু ওয়েডের ক্যাচ অনেকটা এভাবেই নিয়েছিলেন ম্যাট রেনশ। সেই ক্যাচ দেখেই প্রেরণা পান নেসের। সে সময় দুটি ক্যাচের বৈধতা নিয়েই বিতর্ক হয়েছিল। তখন অনেকেই বলেছিলেন, বাউন্ডারি সীমানার ক্যাচের নিয়ম পাল্টানো হোক, যেটা সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২০১০ সালে।

নতুন নিয়মে বলা হয়েছে, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতর ঢুকে তাকে ক্যাচ নিতে হবে। উড়ন্ত অবস্থায় থাকলেও বাউন্ডারির বাইরে তিনি একাধিকবার বল স্পর্শ করতে পারবেন না। বিগ ব্যাশে নেসের শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার ওপরে ঠেলে দেওয়ার পর সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এভাবে এক কিংবা দুজন ফিল্ডার থাকলেও বাউন্ডারির বাইরে লাফিয়ে সর্বোচ্চ একবার বলে স্পর্শ করার অনুমতি থাকবে।

আরও পড়ুনঃ   জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

এমসিসির ক্যাচের নিয়মে ১৯.৫.২–এর তিনটি ধারায় এ সংক্রান্ত নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। যেখানে একাধিক ফিল্ডার মিলে এমন ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও রয়েছে নির্দেশনা। রিলে অর্থাৎ একাধিক ফিল্ডার মিলে ক্যাচের ক্ষেত্রে বলা হয়েছে— অন্য সতীর্থ ক্যাচ নিলেও বাউন্ডারি সীমানার বাইরে বল স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে। আর দ্বিতীয়বার বল স্পর্শ করার কারণে আউটের বদলে বাউন্ডারি কিংবা রান যুক্ত হওয়ারও আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST