১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ জনের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের হামলা ও পাল্টা হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রওশন আলী রুশা (৬৫)। সে উপজেলার জোনাইল দীঘইর গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় জোনাইল বাজারের একটি চায়ের দোকানে সে সহ তার পক্ষের ৫ জনের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এতে আহত অবস্থায় তাকে এবং আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার অপর পক্ষের পাল্টা হামলায় আরও ৫ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগের শাসনামলে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দুই ভাগে ভাগ হয়। একটি হলো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও অপরটি হলো বিদ্রোহী প্রার্থী তোজাম্মল হক তোজাম। নির্বাচনকে ঘিরে এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। তারই জের ধরে দুই পক্ষের নেতা-কর্মীরা হামলা ও পাল্টা হামলা চালায়। গত বুধবার ও বৃহস্পতিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হয় দীঘইর গ্রামের রওশন আলী রুশা (৬৫), হাবিবুর রহমান (৩৫), হাশেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০), সাদ প্রামাণিক (৪৭), আরিফ শেখ (৪০) এবং ফরহাদ সরকার (৬০)।

আরও পড়ুনঃ   বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উভয় পক্ষের হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত রওশন আলীর রুশার লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দোষীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST