১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ দামে আর্জেন্টিনা থেকে ১৭ বছরের মিডফিল্ডার কিনল রিয়াল

অনলাইন ডেস্ক : গত সপ্তাহেই আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো’র। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে নামান কোচ লিওনেল স্কালোনি। এবার স্বদেশি ক্লাবের রিলিজ ক্লজের রেকর্ড দামে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য তাকে নাকি লস ব্লাঙ্কোসরা দুই বছর নজরে রেখেছিল। এবার পিএসজির সঙ্গে লড়াইয়ে জিতে ভাগিয়ে নিলো ১৭ বছরের এই প্রতিভাকে।

গতকাল (শুক্রবার) রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে। যদিও তারা ঠিক টাকার অঙ্কটা জানায়নি। তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বিবৃতিতে জানায়, মাস্তান্তুয়োনো’র জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো। কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি।

একই ক্লাব থেকেই এর আগে সর্বোচ্চ দামে দলবদল হয়েছিল এনজো ফার্নান্দেজের। পর্তুগিজ ক্লাব বেনফিকা ২০২২-২৩ মৌসুমে এনজোকে রিভার প্লেট থেকে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোতে কিনে নেয়। মাস্তান্তুয়োনো মাত্র ১৭ বছর বয়সেই সেই রেকর্ড ভেঙে দেশীয় ক্লাব ছেড়েছে। রিয়ালের সঙ্গে তার চুক্তিটা ৬ বছরের। ২০৩১ সাল পর্যন্ত চুক্তিস্বাক্ষর করা এই মিডফিল্ডার অবশ্য ক্লাবের জার্সি গায়ে নামতে পারবেন বয়সটা ১৮ পূর্ণ হলে, ১৪ আগস্ট থেকে।

আরও পড়ুনঃ   বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন

ইতোমধ্যে জাবি আলোনসো’র রিয়ালে নাম লেখালেও, আগামীকাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তুয়োনো খেলবেন রিভার প্লেটের হয়ে। এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে। সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে দুই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল। লড়াইয়ে ছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবও। তবে পিএসজি হুমকি হতে পারে মনে করে আগেভাগেই স্প্যানিশ জায়ান্টরা মাস্তান্তুয়োনোকে নিয়ে নিলো। তারও পছন্দের ছিল মাদ্রিদের ঠিকানা।

আরও পড়ুনঃ   সাত কলেজ ইস্যুতে নিজেদের অবস্থান জানালো ঢাবি প্রশাসন

কোচ হিসেবে আলোনসো দায়িত্ব গ্রহণের পর মাস্তান্তুয়োনো রিয়ালের তৃতীয় সাইনিং। এর আগে ডিন হুইজসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে নেওয়ার পর ইতোমধ্যে তাদের অভ্যর্থনাও হয়ে গেছে। শিরোপাহীন মৌসুম কাটানোর পর এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে লস ব্লাঙ্কোসরা। সদ্য সমাপ্ত মৌসুমে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চার ম্যাচেই হেরেছে। নতুন মৌসুমে মাস্তান্তুয়োনো রিয়ালের শুরুর একাদশে থাকবেন বলেও মনে করা হচ্ছে। বিশেষত সেট পিসে তার দক্ষতায় মুগ্ধ রিয়ালসহ ইউরোপীয় ক্লাবগুলো।

সাম্প্রতিক সময়ে রিয়ালে মাস্তান্তুয়োনো’র ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে ইতিবাচক প্রতিবেদন পেয়েছে। রিভার প্লেটের হয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডার এই বছর ১২ ম্যাচে ৪টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। এরপর স্কালোনির দৃষ্টি আকর্ষণ করে অভিষেকও হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। শোনা যাচ্ছে, প্রতি বছর রিয়ালে তার নেট বেতন হবে প্রায় ৩৫ লাখ ইউরো! মাস্তান্তুয়োনোকে ধরে রাখতে তারা ১০০ কোটি ইউরো রিলিজ ক্লজ রেখেছে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST