১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার!

অনলাইন ডেস্ক : কিছু দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকা অবশ্য মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সর্বশেষ আইপিএল চলাকালে হঠাৎ তারা এমন ঘোষণা দিয়েছিলেন। তবে তাদের জন্য এবার ব্যাতিক্রম এক উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতীয় দুই তারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনা করছে সিএ। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। চলতি বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এমন আয়োজন করা হতে পারে।

আরও পড়ুনঃ   নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত

এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ধারণা করা হচ্ছে এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলির শেষ সিরিজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

আরও পড়ুনঃ   Live Coverage of Elections, Climate Events, Sports, and Financial Markets

‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST