১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পালমারের চার গোলে এভারটনের বিপক্ষে চেলসির বড় জয়

অনলাইন ডেস্ক : কোল পালমারের চার গোলে সোমবার এভারটনকে প্রিমিয়ার লিগে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চেলসি।
ব্লুজদের হতাশাজনক মৌসুমে ইংলিশ এই তারকাই একমাত্র খেলোয়াড় হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডের সাথে প্রিমিয়ার লিগে সমান ২০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন পালমার। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরন করে পালমার কার্যত ম্যাচটিকে একপেশে করে তোলেন। বিরতির আগে নিকোলাস জ্যাকসনও স্কোরশিটে নাম লিখিয়েছেন। কিন্তু তারপরও চেলসির গোলের নেশা কাটেনি। পেনাল্টি স্পট থেকে পালমার নিজের চতুর্থ গোল করার পর শেষ মিনিটে ডিফেন্ডার আলফি গিলক্রিস্ট চেলসিকে বড় জয় উপহার দিয়েছেন।

এটাই চেলসি বস হিসেবে মরিসিও পোচেত্তিনোর সবচেয়ে বড় জয়। ম্যাচ শেষে পোচেত্তিনো বলেছেন, ‘আমরা এতটা প্রত্যাশা করিনি। এভাবে ম্যাচ জয় সবসময়ই গর্বের।’

প্রিমিয়ার লিগে এনিয়ে আট ম্যাচে অপরাজিত রয়েছে চেলসি। কিন্তু তারপরও তাদের অবস্থান টেবিলের নয় নম্বরে। যদিও ষষ্ঠ স্থানে থাকা নিউক্যাসলের থেকে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। হাতে এক ম্যাচ বেশী রয়েছে। শনিবার এফএ কাপের সেমিফাইনালে সিটির বিপক্ষে মাঠে নামবে চেলসি। সিটিকে টানা দ্বিতীয় ট্রেবল জয়ের উৎসব থেকে বঞ্চিত করতে আত্মবিশ^াসী চেলসি। এ সম্পর্কে পোচেত্তিনো বলেছেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধারাবাহিক ভাবে একটি দল হিসেবে নিজেদের গড়ে তোলা। পুরো মৌসুমে আমরা খুব বেশী ধারাবাহিক ছিলাম না। ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের দ্রুত তা থেকে বেরিয়ে আসতে হবে।’

আরও পড়ুনঃ   পাকিস্তানের ‘হার্ডহিটার’ ব্যাটারের অবসর ঘোষণা

হতাশাজন এই পরাজয় সত্ত্বেও এখনো এভারটন রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট উপরে রয়েছে। রোববার পরবর্তী ম্যাচে গুডিসন পার্ক সফরে যাবে নটিংহ্যাম ফরেস্ট। ৭০ বছর ধরে প্রিমিয়ার লিগে জায়গা ধরে রাখার পথটা আরো কিছুটা সমৃদ্ধ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিন ডায়চের দলের।

এভারটন ডিফেন্ডার জেমন টারকোভস্কি বলেছেন, ‘এই মুহূর্তটা আমার ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর একটি মুহূর্ত। ফুটবল ইতিহাসে এই ক্লাবটির এতটা বিপর্যয় এর আগে কখনো দেখিনি।’

স্ট্যামফোর্ড ব্রীজে কাল ম্যাচ শুরুর আগেই দু:সংবাদ পায় সফরকারী এভারটন। হ্যামস্ট্রি ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ডোমিনিক কালভার্ট-লুইন। তার ডেপুটি বেটো গোলের দারুন সুযোগ পেয়েছিলেন। কিন্তু সিমাস কোলম্যানের ক্রস তিনি ঠিকমত নিয়ন্ত্রনে নিতে পারেননি। বিপরীতে আরো একবার পালমার প্রমান করেছেন এ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হিসেবে তিনিই ফেবারিট। ২১ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডকে ছেড়ে দিয়ে সিটি হয়তো আরো একবার আফসোস করবে। ১৩ মিনিটে জ্যাকসনের সাথে বল আদান প্রদান করে দারুন এক ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দেন পালমার। ইনজুরির কারনে এনজো ফার্নান্দেজ কাল অনুপস্থিত ছিলেন। যে কারনে প্রথমবারের মত ট্রিস্টান মাদুয়েকে ও মিখাইলো মাড্রিকের সাথে পালমার ও জ্যাকসনকে একসাথে মূল দলে খেলিয়েছেন পোচেত্তিনো।

আরও পড়ুনঃ   শারদীয় দূ্র্গাপূজা উপলক্ষে আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন

আক্রমনভাগের এই চারজনকে সামলাতে এভারটনকে শুরু থেকেই হিমশিম খেতে হয়েছে। মাড্রিকের ক্রস থেকে জ্যাকসনের শট আটকে দেন জর্ডান পিকফোর্ড। কিন্তু ফিরতি বল সহজেই জালে জড়িয়ে ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পালমার। ২৯ মিনিটে পিকফোর্ডের মাথার উপর বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন পালমার। চেলসির হয়ে প্রথম মৌসুমে অনেকটাই ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা জ্যাকসন বিরতির ঠিক আগে দলের হয়ে চতুর্থ গোল করেছে। মৌসুমে এটি তার ১৩ গোল। ৬৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে পালমার দলের হয়ে পঞ্চম গোল করেন। চেলসির হয়ে সাধারানত পেনাল্টি শট নিয়ে থাকেন মাদুয়েকে ও জ্যাকসন।

কিন্তু গতকাল তারা এই দায়িত্ব পালমারের উপর ছেড়ে দেন। এবারের মৌসুমে স্পট কিক থেকে নয়টি শটে নয়টি গোলই করেছেন পালমার। ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামা একাডেমি গ্র্যাজুয়েট আলফি গিলক্রিস্ট ৯০ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST