১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল আরো ৩৬ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক : ক্ষুধা মেটাতে সহায়তার লাইনে দাঁড়িয়ে আবারও ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৬ নিরীহ ফিলিস্তিনির। আহত হয়েছেন ২শ’র বেশি। জাতিসংঘ এই হামলাকে ‘অমানবিক ও উদ্দেশ্যমূলক’ বলেছে।

গাজার দেইর আল-বালাহর ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরাইলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হন অনেকে।

গাজা সিটি থেকে ‘ওয়াফা’ নিউজ এজেন্সি এই খবর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন আর ট্যাংক থেকে নির্বিচারে গুলি চালানো হয়। যদিও ইসরাইলের দাবি, তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। নিহতদের মধ্যে ছিল শিশু, নারী ও বৃদ্ধ। তাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল।

আরও পড়ুনঃ   ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এই হামলাকে ইসরাইলি সেনাবাহিনীর সহিংসতার ধারাবাহিকতা বলেই মনে করছে জাতিসংঘ।

গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে দিনে দিনে সমালোচনা বাড়ছে। এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। তাদের মতে, এই বিতরণ পদ্ধতি আন্তর্জাতিক সহায়তার নিরপেক্ষতা লঙ্ঘন করে এবং সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোয় প্রবেশে মানুষকে বাধ্য করছে।

আরও পড়ুনঃ   হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

এদিকে প্রথমবারের মতো দুই কট্টর ডানপন্থি ইসরাইলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হবে বলে জানানো হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। যুক্তরাজ্যের পাশাপাশি ইসরাইলি ওই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST