১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৫৪

অনলাইন ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলায় বুধবার ভোরে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুইজন নিহত এবং শিশুসহ কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার পরও মস্কো হামলা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে এএফপি এই খবর জানায়।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামের এক পোস্টে বলেন, ‘আজ রাতে দুটি জেলায় রাশিয়া ইউএভি (ড্রোন) দিয়ে সতেরোটি হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার হামলায় ৩৭ জন আহত হয়েছেন। হামলায় আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।’

এদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাশিয়ার হামলায় আট শিশু আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোকে তিন বছরের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ইউক্রেনে বোমা হামলা বাড়িয়েছে।

অপরদিকে, কিয়েভ রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে।

মঙ্গলবার রাতভর ৩০০ টিরও বেশি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের পশ্চিমা মিত্রদের ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ   গাজা লেবানন সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি লিখেছেন, রাশিয়াকে শান্তিতে ফিরে আসতে বাধ্য করার ক্ষমতা আমেরিকার রয়েছে। ইউরোপকে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই’।

গত সপ্তাহে তুরস্কে শান্তি আলোচনায়, সংঘাতের অবসানের দিকে কোনও অগ্রগতি হয়নি। রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনকে তার ভূখণ্ড ছেড়ে ন্যাটোতে যোগদানের দাবি জানিয়েছে।

তবে উভয় পক্ষ এক হাজারেরও বেশি যুদ্ধবন্দি বিনিময় ও সৈন্যদের মৃতদেহ হস্তান্তরে সম্মত হয়েছে, সোমবার ও মঙ্গলবার বন্দী সৈন্য বিনিময় করা হবে বলে জানা গেছে।
– বন্দী বিনিময় –

রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত খারকিভে, গত সপ্তাহে রাতে বড় বড় হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

মেয়র তেরেখভ বলেন, বুধবারের হামলায় স্লোবিডস্কি জেলার একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে ও অসনোভিয়ানস্কি জেলার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে হয়তো মানুষ আটকা পড়ে থাকতে পারে’।

শনিবার রাশিয়া শহরটিতে হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটে। এ হামলাকে তেরেখভ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খারকিভের ওপর সবচেয়ে শক্তিশালী আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ   অসুস্থতায় ভুগে মারা গেলেন নাইজেরিয়ার সেনাপ্রধান

শনিবার বিকেলে শহরটিতে রাতভর বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালানো হয়। এতে বোমার আঘাতে চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

ইউক্রেনও রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা বৃদ্ধি করেছে।

গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, মঙ্গলবার, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ড্রোন হামলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় এবং হামলায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।

তা সত্ত্বেও, মঙ্গলবার উভয় পক্ষ দ্বিতীয়বারের মতো যুদ্ধবন্দি বিনিময় করেছে।

এই চুক্তিতে ২৫ বছরের কম বয়সী সকল বন্দী সৈন্য ও অসুস্থ বা গুরুতর আহতদের মুক্তি দেওয়া হবে, যদিও কোনও পক্ষই এখনো যুদ্ধে জড়িত সৈন্য সংখ্যা নির্দিষ্ট করেনি।

তবে জেলেনস্কি বলেছেন, বর্তমান রাশিয়ান প্রতিনিধিদলের সাথে আরো আলোচনা করা ‘অর্থহীন’। কারণ তারা যুদ্ধবিরতিতে একমত হতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST