১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হানিয়ার সঙ্গে দিলজিতের রোম্যান্স, ভিডিও ফাঁস হতেই তোলপাড়!

অনলাইন ডেস্ক : পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জটিল হয়েছে। এই ঘটনার রেশ পড়েছে বিনোদন জগতেও। বলিউডের একাংশ যখন পাক শিল্পীদের বয়কটের পক্ষে সুর চড়াচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বলিউডের গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ-এর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় সোশাল মিডিয়ায়। মুহূর্তেই যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়।

ভিডিওটি ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই, বরং এই সিনেমার জন্যই তাদের একসঙ্গে দেখা গেছে। এর আগে জানা গিয়েছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দিলজিত ও হানিয়া। ইতিমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   স্বামীকে থাপ্পড়, জুতা ছুড়ে মারলেন অঙ্কিতা!

কিন্তু এমন সময়ে যখন পুলওয়ামা ও পহেলগাঁওয়ের ঘটনার পর বলিউডে পাক শিল্পীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, তখন হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দিলজিত দোসাঞ্জ সোশাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি।

তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে নীরু বাজওয়ার পিছনে থাকা এক তরুণীকে হানিয়া বলে দাবি করছেন অনেকে। এমনকি দিলজিতের পরা টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে— এমনও মন্তব্য করেছেন কিছু নেটিজেন।

এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রশ্ন তুলেছে— ‘‘পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাক অভিনেত্রীকে ছবিতে নেওয়া হচ্ছে?’’ আবার কেউ সরাসরি দিলজিতকে বয়কটের ডাকও দিয়েছেন।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দিলজিত কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

আরও পড়ুনঃ   সীমা ছাড়ানোর বড় চ্যালেঞ্জ ছিল সামান্থার সেই আইটেম গান

উল্লেখ্য, জুনের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’-এর। কিন্তু হানিয়া আমির যদি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে ছবির মুক্তি নিয়েও জোর দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অতীতে বলিউডে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক তারকারা জনপ্রিয়তা পেয়েছেন। তবে পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনে সংগঠনগুলির সিদ্ধান্তে পাক শিল্পীদের বলিউডে কাজ করা কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পেহেলগামে হামলার পর থেকেই ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি-সহ একাধিক পাকিস্তানি তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST