৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহার পরের দিন, ৮ জুন ২০২৫ ইং রবিবার, রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ০৫.৩০ ঘটিকায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে একত্রিত হয়ে, রিইউনিয়নের সুভেনীর গিফট আইটেমস সংগ্রহ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করেন এবং র‍্যালীটি শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউ মার্কেট, রেলগেট, ভদ্রা সড়ক প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠানের স্থল নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শাহ্ ডাইনিং কনভেনশন হলে গিয়ে শেষ হয়।

মাগরিবের নামাজের বিরতির পর আমন্ত্রিত রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক ও বর্তমান সম্মানিত শিক্ষকবৃন্দ ও ১৫২ এরও বেশি সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত সম্মানিত শিক্ষকবৃন্দ ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মৃতিচারণ করেন। দেশের বাইরে অবস্থানরত ২০০৫ শিক্ষার্থীদের মধ্যে আনজির করিম অমি, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশুক, এস কে আলিমুজ্জামান নবীন তাদের রেকর্ডকৃত শুভেচ্ছা বার্তা ডিজিটাল স্কিনের মাধ্যমে সবার কাছে প্রদর্শন করা হয়। এছাড়াও, ২০০৫ ব্যাচের সাবেক প্রয়াত শিক্ষার্থী লাইক আনোয়ার, ফিরোজ আহমেদ তপু, শফিক সাব্বির জয়, গোলাম মুক্তাদির, ছদরুল আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ সকল মরহুম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুনঃ   ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

স্মৃতিচারণ ও মনোরঞ্জন বিভিন্ন ইভেন্ট পর্ব শেষে ডিনার অনুষ্ঠিত হয়। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ফারহান সালমান পারফর্ম করেন এবং সংগীত ব্যান্ড হিসেবে ২০০৫ ব্যাচের শিক্ষার্থী শিমুলের ব্যান্ড দল মধ্যমান, ব্যান্ড দল ডিপার্টেড সহ রাজশাহীর বিবিধ সংগীত শিল্পীর পারফরমেন্স অনুষ্ঠিত হয়। সঙ্গীত আয়োজন শেষে রাফেল ড্র ও সমাপনী বক্তব্যে এমন আয়োজনের জন্য সবার সহযোগিতা, বিশেষ করে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের স্পন্সরশিপ জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং পুনরায় এমন আয়োজন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও পড়ুনঃ   বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী গ্রেপ্তার

রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ হাসান, লাবিব আলী ঐক্য, আজিজ খান রিয়াদ, মুঈদ সুলতান, সাদিক আল ওয়াদি কাব্য, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশু, আনজির করিম অমি, ইমরুল কায়েস সৌরভ, আলিমুজ্জামান নবীন, তারেক জামান সহ অনেকেই তাদের স্পন্সারশীপের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানে কে সহযোগিতা করেছেন। ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ফামিন, সেলিম, অপু, ফাইন, রিয়াদ, শাহরিয়ার, সিয়াম, রুবেল, তুষার, রিয়াশাদ কাব্য, পিনাক, পিন্টু, ইভান, শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST