৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত, হাইজিন মানার পরামর্শ

অনলাইন ডেস্ক : দেশে আবারও শনাক্ত হচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস। গত এক সপ্তাহে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে আর নতুন করে মারা গেছেন একজন।

নতুন এ ভ্যারিয়েন্টের সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রান্ত করার। যদিও এখনই আতঙ্কিত না হয়ে হাইজিন মেনে চলার পরামর্শ দিয়েছেন মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কুমার সাহা।

তিন বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানোর পর যখন মহামারি করোনা ভাইরাস নির্মূলের আশা জেগে ছিল, সম্প্রতি আবারও তা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশের দেশ ভারতে ধারন করছে ভয়াবহ রূপ।

আরও পড়ুনঃ   তাহলে মেসির ক্লাবেই যাচ্ছেন রদ্রিগো ডি পল

গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এছাড়া ৫ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

সবশেষ ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘণ্টায় ৪ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন জনের শরীরে। যা নমুনা পরীক্ষার ৭৫ শতাংশই আক্রান্ত।

ওমিক্রন ধরনের নতুন এ ভ্যারিয়েন্টের সংক্রমণ হার বেশি জানিয়ে চিকিৎসকরা জানান, সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রান্ত করার। তবে, এখনই আতঙ্কিত হওয়ার সময় নয় বলেও জানান মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কুমার সাহা।

আরও পড়ুনঃ   মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

কোভিড নাইনটিন এর লক্ষণের সঙ্গে নতুন ভ্যারিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই জানিয়ে চিকিৎসক রাজীব কুমার সাহা বলেন, নিয়মিত হাইজিন মেইনটেইন এবং লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে হবে।

এদিকে স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থল/নৌ/বিমান বন্দরসমূহে হেলথ স্ক্রিনিং এবং দেশের প্রবেশপথ সমূহে থার্মাল স্ক্যানার/ডিজিটাল হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করাসহ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST