৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মাঝরাতে হবু শাশুড়ির জন্মদিন উদযাপন করলেন কৌশানী

অনলাইন ডেস্ক : টলিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা কারও অজানা নয়। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’র শুটিং সেট থেকেই শুরু হয় দুজনের প্রেম। এরপর দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে এই জুটি।

তাদের সম্পর্কের সঙ্গে জুড়েছে বনি-কৌশানী দু’জনের পরিবারই। বনির মা পিয়া সেনগুপ্তর সঙ্গে কৌশানীর মিষ্টি রসায়ন নজর কাড়ে অনুরাগীদের।

কৌশানীর মা মারা যাওয়ার পর, মায়ের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন পিয়া সেনগুপ্ত। ক’দিন আগেই কৌশানীর জন্মদিনের পুরো দায়িত্ব প্রায় একাই সামলেছেন। হবু বউমার পছন্দের পদ রান্না করেও এদিন খাইয়েছিলেন। এবার কৌশানীর পালা।

আরও পড়ুনঃ   কারিনাকে চড় মারেন বলিউড অভিনেতার স্ত্রী

সোমবার (৯ জুন) পিয়ার জন্মদিন। রোবার রাত ১২টায় জন্মদিনের প্রথম কেক কেটেছেন তিনি। ছেলে বনি সেনগুপ্তর আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে মধ্যরাতেই পালন হয়েছে তার জন্মদিন।

এদিন উপস্থিত ছিলেন কৌশানীও। হবু শাশুড়ি মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়ার কেক কাটার ভিডিও ভাগ করে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘শুভ জন্মদিনে সুপারমম। তোমার সুস্থতা কামনা করি ও অনেক ভালবাসা রইল তোমার জন্য।’

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেত্রীর সঙ্গে যা করেছিলেন আমির

কৌশানীর সঙ্গে যে পিয়ার সম্পর্ক বেশ মিষ্টি তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। দুই পরিবারকে সঙ্গে নিয়ে নিজেদের ভালো থাকার ছোট ছোট মুহূর্তদের এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বনি-কৌশানী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST