৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার উত্তরে সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে।

কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে দুর্ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর অরো ২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরো ৩৩ জন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ৩ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

তারা আরো জানায়, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে পেরেছেন। কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং কিছু এখনো বাসের ভেতরে আটকে পড়ে আছেন।

বাসটি কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদরিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে মিনিভ্যানটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি অভিযান : নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাসের ভেতরে আটকে পড়া কিছু যাত্রীকে বের করে আনতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। স্থানীয় দৈনিক ‘দ্য স্টার’ পত্রিকা মার্চ মাসে জানিয়েছিল, দেশটির ব্যস্ত সড়কগুলোতে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST