৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বিরাট কোহলির নামে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এরপরই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। প্রিয় দল আরসিবির আইপিএল শিরোপা জয়ের উদযাপন চলাকালে পদদলনের ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু এবং আরও অনেকে আহত হন। এবার সেই ঘটনার রেশ ধরে গড়াল থানা পর্যন্ত।

এ ঘটনায় সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভেঙ্কটেশের অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন।’

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক আরএমপি'র মতবিনিময় সভা

তবে কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোনো এফআইআর নথিভুক্ত হবে না বলে পুলিশ জানিয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘এরই মধ্যে দায়ের করা একটি মামলার অধীন চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

এদিকে আলোড়ন ফেলে দেয়া এই ঘটনা নিয়ে গ্রেফতার কিংবা পদত্যাগের মতো ঘটনাও ঘটছে। শুক্রবার বেঙ্গালুরু পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর নৈতিক দায় স্বীকার করেছেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)-এর দুই শীর্ষ কর্মকর্তা সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম। সেইসঙ্গে নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন দুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST