৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ঈদের দিন সকালে গাছে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার একটি গাছ থেকে গলায় নাইলনের রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। আকাশের মা মাজেদা বেগম (৪৫) দীর্ঘ দিন ধরে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি (মাজেদা) বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। আকাশ ছাড়াও তার আরও তিনটি মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আকাশ ফরিদপুর শহরের ভাড়া বাসা থেকে বের হন। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। শনিবার ঈদের দিন সকালে সালথার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার সড়কের পশ্চিম পাশে একটি গাছের সাথে গলায় লাইলনের রশি পেচানো আকাশের ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত আকাশের মা মাজেদা বেগম জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলেন। তাকে ফরিদপুরের একটি রিহ্যাব সেন্টারে রেখে চিকিৎসাও করানো হয়।

আরও পড়ুনঃ   বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান বলেন, খবর পেয়ে আকাশের মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। এ ব্যাপারে মৃতের মা মাজেদা বেগম (৪৫) বাদী হয়ে শনিবার সকালে সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST