৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

“পুশইন ও কোরবানির চামড়া পাচার প্রতিরোধে সতর্ক রয়েছে বিজিবি”

স্টাফ রিপোর্টার : পুশইন এবং কোরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় তিনি জানান, সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারিসহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘তবে দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে এবং লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, যা ভবিষ্যতেও জারি থাকবে। একইভাবে কোরবানির পরে পশুর চামড়া যাতে পাচার না হয়, সে জন্য বিজিবি সীমান্তে নজরদারি রেখেছে।’

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ভারত থেকে গরু আনার ফলে বাংলাদেশের কোনো খামারি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বিজিবি সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ   বাঁচতে চায় যুবক রায়হান,সাহায্যের আবেদন বিত্তবান সহ সমাজের সবার কাছে

তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে এ জন্যও বিজিবি তৎপর রয়েছে। ঈদের জামাতের নিরাপত্তা দিতেও বিজিবি কাজ করবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা বিজিবি সদা সচেষ্ট ও সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST