৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক : নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর উত্তরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কার্যত জাদুঘরে পাঠিয়েছিলেন। তবে জনগণের বিশ্বাস ছিল, শেখ হাসিনার প্রস্থান হলে ড. ইউনূস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানা চলছে।

আরও পড়ুনঃ   ‌‘আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’

তিনি বলেন, আসন্ন আগস্টে ড. ইউনূসের ক্ষমতায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার পরিলক্ষিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত বলেও জানান তিনি।

রশিদ গ্রুপের আয়োজনে গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কয়েকশ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।

আরও পড়ুনঃ   শহীদ জিয়ার ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১০

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১১

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১২

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৫

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

২০

Design & Developed by: BD IT HOST