৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

৫২ বছর আগে অমিতাভ-জয়ার বিয়েতে কত টাকা খরচ হয়েছিল

অনলাইন ডেস্ক : সাল ১৯৭৩, সাত পাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া। পুনে ফিল্ম ইনস্টিটিউটে (এফটিআইআই) থেকে অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন অভিনেত্রী জয়া বচ্চন। বাংলা এবং হিন্দি ফিল্ম ইনস্টিটিউটে তার অভিনয় ছাপ ফেলতে শুরু করে প্রথম থেকেই।

অমিতাভের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব হয় জয়ার। দুই তারকার মধ্যে গড়ে উঠেছিল সুসম্পর্কও। জয়াকে সঙ্গে নিয়ে নাকি বন্ধুদের সঙ্গে লন্ডনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অমিতাভ।

কথাটি বাড়িতে জানাতেই রেগে যান অমিতাভের বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। অভিনেতার লন্ডনে যাওয়ার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে বলেছিলেন, “জয়ার সঙ্গে লন্ডনে বেড়াতে যেতে হলে তাকে বিয়ে করেই যেতে হবে তোমাকে।”

আরও পড়ুনঃ   বছরের সেরা রোমান্টিক গান নিয়ে হাজির হলেন শাকিব খান

প্লেনের টিকিট কাটা, হোটেল বুক করা হয়ে গিয়েছিল অমিতাভের। বন্ধুদের সঙ্গে তৈরি হয়ে গেছে আইটিনারিও (কোনদিন কোথায় বেড়াতে যাবেন, সেই তালিকা)।

সব জেনেশুনে অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন বাধা দিয়েছিলেন। অমিতাভকে কাছে ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, “তুমি যদি জয়াকে নিয়ে লন্ডনে বেড়াতে যাও, তাহলে এমনই-এমনই যেতে পারবে না। তোমাকে তার আগে জয়াকে বিয়ে করতে হবে।”

এই বলে বিগ বি-র উপর শর্ত চাপিয়ে দিয়েছিলেন হরিবংশ। আর তারপরই বাজে সানাই। চার হাত এক হয় তারকা জুটির।

জানেন, আজ থেকে প্রায় ৫২ বছর আগে কত টাকা খরচ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতির? প্রায়, ৯০ লাখ টাকা। যা তখনকার দিনে দাঁড়িয়ে বিরাট অঙ্কের একটি অর্থ।

আরও পড়ুনঃ   ৬ মাস লেগেছে জয়ার এই শাড়ি বানাতে

বাঙালি মতে বিয়ে করেন অমিতাভ বচ্চন ও জয়া। কিন্তু এই বিয়ের আসরে এসে রীতিমত সমস্যায় পড়তে হয় অমিতাভ বচ্চনকে। সমস্ত রীতিনীতি মানতে রাজি ছিলেন তিনি, তবে বিয়ের টোপর তিনি পরবেন না, সাফ জানিয়ে দিয়েছিলেন।

জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে অনুরোধ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন এই টোপরটা শুধু আমাকে পরাবেন না।

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি রিয়্যালিটি শো-এর নতুন প্রমোতে অমিতাভ বচ্চনকে এমনই কথা বলতে। নিজের বিয়ের স্মৃতিতে ফিরে অমিতাভ বচ্চন জানালেন, এই টুপিটার সঙ্গে বিয়ের কি সংযোগ তিনি বুঝতে পারেন না, তবে এই টুপিটা মোটেও তার পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই বিয়ে করেছিলেন বাংলার জামাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১০

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১১

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১২

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৩

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৪

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৫

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৬

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৭

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৯

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

২০

Design & Developed by: BD IT HOST