৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোর প্রতিনিধি : নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এসব দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণ হারানোর কথা বলছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যানের চালক জুয়েল মন্ডল মারা যান। একই সময় নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আক্তারুজ্জামান নামে নীলফামারী জেলার এক যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এর আগে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে পিকআপের হেলপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণগুলোতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত চালকদের ক্লান্তি, অতিরিক্ত গতি ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার পেছনে মূল ভূমিকা রাখছে। আমরা নিয়মিত মহাসড়কে টহল দিচ্ছি।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST