১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মসজিদ নির্মাণে ১টি ডিমের দাম ২ লাখ ২৬ হাজার

অনলাইন ডেস্ক : মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এখানেই মুসল্লিরা দৈনিক পাঁচবার দলবদ্ধভাবে নামাজ আদায় করে থাকেন। আর তাই মসজিদ নির্মাণ এবং সেই নির্মাণকাজে অংশীদার হওয়ার গুরুত্ব অনেক।

আর একথা মথায় রেখেই মসজিদ নির্মাণে একটি ডিম দান করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ডিম নিলামে তুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ দাম। মিলল ২ লাখেরও বেশি আর্থিক মূল্য।

ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে। রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলার পর ২ লাখ রুপিরও বেশি অর্থ উঠেছে।

আরও পড়ুনঃ   গাজার আল-আমাল হাসপাতাল 'প্রায় অকার্যকর': বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এনডিটিভি বলছে, আপেলের শহর বলে পরিচিত সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামের মসজিদ নির্মাণের জন্য সম্প্রতি অনুদান সংগ্রহ শুরু করেন। পরে একজন দরিদ্র ব্যক্তি নির্মিত হতে যাওয়া মসজিদের জন্য একটি ডিম দান করেন।

মসজিদ কমিটি অন্যান্য অনুদানের মতো ডিমটি গ্রহণ করে এবং পরে এটিকে নিলামে তোলা হয়। দরিদ্র এক ব্যক্তি করা বিনীত এই দান গ্রামবাসীদের কাছে একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

মূলত নিলামের সময় ডিমটি অনেক মানুষের হাত ঘুরেছে। প্রতিবার নিলামের পরে এক একজন ক্রেতা আরও অর্থ সংগ্রহ করতে আবারও নিলামের জন্য এটিকে ফেরত দেয়। আর এতেই একে একে ওঠে ২ লাখেরও বেশি রুপি।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

স্থানীয়রা বলছেন, ডিমটি শেষ পর্যন্ত এক ব্যক্তি ৭০ হাজার রুপিতে কিনেছেন। আর বারবার ডিমের নিলামের মাধ্যমে মোট উত্থাপিত অর্থের পরিমাণ ছিল ২ লাখ ২০ হাজারের বেশি রুপি।

মসজিদ কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা এই ডিমের নিলাম সম্পন্ন করেছি এবং এই ডিমটি ২ লাখ ২৬ হাজার রুপি সংগ্রহ করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

১০

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১১

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১৩

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৪

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৫

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৬

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৭

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৮

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

২০

Design & Developed by: BD IT HOST