৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মেয়েটা কে ছিল, আমরা দু’জনের কেউ চিনি না : বর্ষা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শুধু বাস্তব জীবনেই নয়, পর্দাতেও হিরো-হিরোইনের ভূমিকায় অভিনয় করেন এই দম্পতি।

যদিও অভিনয়ের জন্য যতোটা না আলোচিত এই দম্পতি, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেন এই জুটি।

এই সম্প্রতি যেমন অনন্ত জলিল ও বর্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অনন্তকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী।

ভিডিওর সেই ঘটনা নিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্য তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা। যা নিয়ে বেজায় ক্ষেপেছেন বর্ষা। আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ   প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। তবুও আলোচনা থামেনি। বরং সোশ্যাল মিডিয়ায় অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে নানা মুখরোচক খবর, ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে।

যে কারণে বুধবার (৪ জুন) আবারও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। যেখানে অনন্তের হাতে তার কেক খাওয়ার ছবিও প্রকাশ করেছেন তিনি।

সেই ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘ভাগ্যিস তুমি (অনন্ত জলিল) কাউকে কিছু খেতে দাও নাই। এডিটগুলো খুব প্রশংসা পাবার মতো।’

আরও পড়ুনঃ   শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

পুরো ঘটনায় বেশ মজা পেয়েছেন দাবি করে বর্ষা লেখেন, ‘এটা খুব সাধারণ ব্যাপার ছিল কিন্তু। আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সঙ্গে আপনাদের ভাইও।’

এই অভিনেত্রীর দাবি, নাজমি জান্নাতকে চেনেন না তিনি। বর্ষার কথায়, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দু’জন কেউ চিনি না। আর উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। একটা কথা, উনি ফুলও দিয়েছেন আমাদের দু’জনকে, উনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। মনে রাখবেন, না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST