৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,বাঘা: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ জুন’২৫) উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন এর আয়োজন করে। শরিফাবাদ মহা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আনোয়ার হোসেন পলাশ।

সভায় বক্তারা বলেন,স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠা করেণ, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেশে বহু দলীয়গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে। অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ   শুধু জনপ্রতিনিধি নির্বাচিত নয়, এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের : তারেক রহমান

আনোয়ার হোসেন পলাশ বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১১ দলীয় জোটের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী সরকার ,বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাউসা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, শিমুল হোসেন,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি লিটন মাস্টার,সালাউদ্দীন পিন্টু, বাজুবাঘা ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন নান্টুসহ আরো অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST