৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সন্তান নিলে কাজ কমে যাবে, ভয় পান না দর্শনা

অনলাইন ডেস্ক : ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলিউড অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। প্রেম আর বিয়ের খবর, ঘুণাক্ষরে আসতে দেননি সামনে।

এমনকী বিয়ে করার পর একাধিক ট্রোলের মুখেও পড়েন এই জুটি। সৌরভের ‘চরিত্র-বিশ্লেষণ’ করে কেউ কেউ তো ভবিষ্যদ্বাণী করে ফেলে যে, মাসখানেকও টিকবে না বিয়ে।

তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, দেখতে দেখতে বিয়ের দেড় বছর পার করে ফেলেছেন দুজন। সামনে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারকা দম্পতি? সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে এসে সন্তান নেওয়া নিয়ে কথা বললেন দর্শনা।

আরও পড়ুনঃ   বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন রাশমিকা

অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘একদম। বিয়ে করেছি, আমি আর সৌরভ বাচ্চা খুব ভালোবাসি। আমাদের সন্তান নেওয়ার অবশ্যই পরিকল্পনা আছে, নিজেদের একটা পরিবারের।’

কখনো ভয় পান দর্শনা, সন্তান হলে টলিউডে কাজ হারাতে পারেন? দর্শনার স্পষ্ট জবাব, ‘এমনি তো মেয়েদের খুব সহজেই সরিয়ে দেয়। আচ্ছা এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। আচ্ছা বাচ্চা হচ্ছে, সরিয়ে দাও। আমাদের এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অনেক আগেই এটা ভেঙে দিয়েছেন। বর্তমান সময়ে শুভশ্রী একই কাজ করেছেন। তার দুটো বাচ্চা আছে। যেভাবে সব কিছু ম্যানেজ করছে। মুম্বাই যাচ্ছে অ্য়াড করছে, এখানে শো করছে, ওখানে মুভি করছে, প্রোডাকশন সমালাচ্ছে। আমার মনে হয় ডাক্তার অনুতি দিলে, আর মেয়েরা নিজেরা চাইলে, সব করতে পারে।’

আরও পড়ুনঃ   ‘একা থাকলে নিজেকে ভালোবাসা যায়’

অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি জোজো দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল দর্শনার। এরপরেই অরিন্দম শীলের পরিচালনায় আসছে আবার শবরে দেখা মেলে তার।

বাংলার পাশাপাশি, তেলুগু ছবিতেও কাজ করেছেন দর্শনা। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST