৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তাহেরপুরে জিয়াউর রহমান এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

oplus_0

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) বিকাল পাঁচটায় তাহেরপুর পৌরসভা অডিটোরিয়ামে এ কমৃসূচী পালন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম সামসুর রহমান মিন্টু।

উক্ত অনুষ্ঠানে তাহেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও কলা অনুষদের সাবেক ডীন ড. ফজলুল হক। তিনি বলেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেননি। একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সেক্টর কমান্ডার হিসাবে মেজর জিয়াউর রহমান প্রথম যে কথাটি বলেন সেটি হলো যদি একটি বুলেট আসে প্রথমে তা আমার বুকে লাগবে। তার সেই কথায় সেদিন মুক্তিযোদ্ধারা অনুপ্রানিত হয়েছিলো। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।

আরও পড়ুনঃ   নগর আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

তিনি আরো বলেন, পতিত সরকারের বিচার নিশ্চিত এবং জাতীয়তাবাদী শক্তি এবং তাঁর সহযোগী শক্তি যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, সেই শক্তি ছাড়া তৃতীয় কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। পাশাপাশি তাদেরকে যেন পুনর্বাসিত হওয়ার কেউ সুযোগ তৈরি না করে দেয় সেটিও অন্তবর্তী সরকারকে নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক গোলাম মোস্তফা মামুন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ািউর রহমান ইতিহাসের এমন একজন ব্যক্তি যাঁর ইতিহাস কোনো দিন মোছা যাবে না। স্বাধীনতা যুদ্ধের রক্তের সাথে মিশে আছে শহীদ জিয়াাউর রহমানের নাম। বাংলাদেশ যতদিন থাকবে এই একটি নাম ততদিন থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডীন প্রফেসর মোস্তাাফিজুর রহমান বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন অবিসাংবাদিত নেতা। তিনি যদি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতেন বাংলাদেশ উন্নত বিশ্বের শিখরে পৌঁছে যেত। আরেক বক্তা ড. মাসুদুর রহমান খান প্রফেসর প্রান-রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, একাত্তর সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ভারতে পালাতে ব্যাস্ত তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের ও নিজের জীবনের কথা না ভেবে বুক ভরা সাহস নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শ ছিলো সততা আর দেশপ্রেম।

আরও পড়ুনঃ   দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগটনিক সম্পাদক াাল আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, যুগ্ম আহ্বায়ক আরিফিন কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলা ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST