৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘দেব তিনটা প্যান্ট পরে কাঁপছে, আমি স্কার্ট পরেও হাসছি’

অনলাইন ডেস্ক : এক সময় দর্শকদের মাতিয়ে রাখা দেব-কোয়েল জুটি ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির মতোই দেব-কোয়েলকে আপন করে নিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। পর্দায় তাদের বন্ধুত্ব যে অফস্ক্রিনেও অটুট, তার ঝলক সম্প্রতি সরস্বতী পূজাতেও দেখা গেছে।

এবার ‘সোনার কেল্লায় যকের ধন’ মুক্তির প্রাক্কালে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল মল্লিক ফিরে গেলেন তার সোনালী দিনের স্মৃতিকাতরতায়, বিশেষ করে ‘মন মানে না’ সিনেমার শুটিং করার দিনগুলোতে।

আরও পড়ুনঃ   আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয় : পরীমণি

সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার শুটিংয়ের সময় কোয়েল মল্লিক রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরার সুযোগ পেয়েছেন। অথচ একসময় তাকে হাড়কাঁপানো ঠান্ডায় সুইজারল্যান্ডের শুট করতে হয়েছে।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল রসিকতা করে বলেন, ‘সুইজারল‌্যান্ডে শিফন শাড়ি, রাজস্থানে সোয়েটার এটা অন‌্যরকম একটা অভিজ্ঞতা। এই ছবিতে যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি, সেটাই যেন একটা বিলাসিতা।’

আরও পড়ুনঃ   কাছের মানুষকে হারালেন প্রিয়াঙ্কা চোপড়া

তার কথায়, ‘এতবার সুইজারল্যান্ডে গান শুট করেছি, আমরা প্রায় বলতাম এবার অন্তত ঠান্ডায় শুট করো না। দেব হয়তো জিনসের তলায় তিনটা প‌্যান্ট পরে কাঁপছে আর এদিকে আমি স্কার্ট পরেও হাসছি।’

শেষে বলেন, ‘দশ বছর আগে, ঠান্ডায় সুইজারল‌্যান্ডে হাড় কাঁপানো শীতে ছোটো জামা, স্কার্ট পরে হাসছি, গাইছি, নাচ করছি। যেই শট কাট হচ্ছে, কম্বলের তলায় ঢুকে যাচ্ছি। গরম পানি, কফি খাচ্ছি, এটাও এক অভিজ্ঞতা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST