৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির পরিচালক হলেন বুলবুল

অনলাইন ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কোচিং বাণিজ্য সিন্ডিকেটের খপ্পরে অসহায় অভিভাবকবৃন্দ

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত ও এনসিপির আরও দুই নেতা

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST