২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এমন কোনো মন্তব্য করা যাবে না, যাতে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয়:আজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক : জনগণের সঙ্গে জামায়াতে ইসলামীর আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক আমির সদ্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, এমন কোনো বক্তব্য, মন্তব্য সোস্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয়। জামায়াতে ইসলামী কাঁদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি করেনি, করবে না।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে মহানগর আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার ম‌ঞ্চে‌ শেখ হাসিনা

এর আগে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে দীর্ঘ ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলাম আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, জনগণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জামায়াতে ইসলামী শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ডা. আতিয়ার রহমান, নূর নবী মানিক, শেখ শরিফ উদ্দিন, সৈয়দ সিরাজুল হক, আমিনুর রহমান, শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সহকারি সম্পাদক আবদুস সাত্তার সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST