২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করলেন।

বৃহস্পতিবার (২৯ মে) ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও আরও পাঁচ দেশের হাইকমিশনার/রাষ্ট্রদূত দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য বলছে, আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখাস্তানের হাইকমিশনার/রাষ্ট্রদূত দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

আরও পড়ুনঃ   সার্চ কমিটি নিয়ে হকিতে পাল্টাপাল্টি অবস্থান

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৫ মে ভারতের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দিল্লি শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করে।

আরও পড়ুনঃ   বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে : রাজশাহী জেলা প্রশাসক

গত বছরের নভেম্বরে (২০২৪) বাংলাদেশ সরকার ভারতের কাছে রিয়াজ হামিদুল্লাহর জন্য এগ্রিমো পাঠায়। গত ফেব্রুয়ারিতে (২০২৫) ভারত সরকার তার এগ্রিমো গ্রহণ ক‌রে।

রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ কূটনীতিকের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST