২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘গডফাদার নেই, ক্রিকেটারের সঙ্গে প্রেম; বলিউড আমাকে ছুড়ে ফেলল’

অনলাইন ডেস্ক : কেউ তাঁর শ্লীলতাহানি করেননি। স্বজনপোষণের শিকারও নন তিনি। তবু বলিউডে টিকতে পারেননি অভিনেত্রী গীতা বসরা! প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে বিয়ে করাই কি কাল হয়েছিল অভিনেত্রীর জীবনে?

সম্প্রতি তার অতীত নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের ক্ষোভ উগরে দিয়েছেন গীতা। যেখানে তিনি বলেছেন, “বলিউডে গডফাদার না থাকলে টিকে থাকা মুশকিল। তার ওপরে হরভজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। সকলে ধরেই নিল, বিয়ে করতে চলেছি। ফলে, বলিউড আমায় ছুড়ে ফেলে দিল।”

গীতার আফসোস, ‘গডফাদার’ না থাকায় কেউ তার হয়ে প্রযোজক-পরিচালকদের বোঝাতেও পারেননি, যে বিয়ের পরে নায়কের মতো নায়িকাও অনায়াসে অভিনয় করতে পারেন।

আরও পড়ুনঃ   নতুন পরিচয়ে অভিষেক স্বীকৃতি মজুমদারের

গীতার বলিউডে অভিনয় শুরু ২০০৬ সালে। ‘দিল দিয়া হ্যায়’, ‘দ্য ট্রেন’-এর মতো ছবিতে তাকে দেখা গিয়েছিল। অভিনেত্রীর দাবি, “সেই সময়েও বিবাহিত নায়িকা নিয়ে যথেষ্ট আপত্তি ছিল। শুধুই প্রযোজক বা পরিচালকের নয়, নায়কেরাও বিবাহিত নায়িকার সঙ্গে অভিনয় করতে চাইতেন না। ফলে, হরভজনের সঙ্গে প্রেমের কথা ছড়িয়ে পড়তেই সকলে ধরে নিলেন, আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর কিচ্ছু হওয়ার নয়। ব্যস, সঙ্গে সঙ্গে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখনও কিন্তু বিয়ে করিনি আমরা। তার আগেই এই কাণ্ড!”

আরও পড়ুনঃ   পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া

সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের মানসিকতা অনেক এগিয়েছে। এখন বিয়ে কেন, একাধিক সন্তানের মা হওয়ার পরেও এখন নায়িকারা অভিনয়ের সুযোগ পাচ্ছেন। তাদের অভিনয় শেষ কথা বলছে। এটা গীতার কাছে আশাপ্রদ।

সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন হরভজনও। তিনি কখনও গীতাকে অভিনয়ে ফেরার কথা বলেননি? প্রশ্ন করা হয়েছিল তাকে। প্রাক্তন ক্রিকেটারের দাবি, তিনি গীতাকে অভিনয়ে ফেরার জন্য যথেষ্ট উৎসাহিত করেছেন। যার জোরে বলিউডে না হলে‌ও পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন গীতা। ২০১৬ সালে তাকে দেখা গিয়েছে ‘লক’ সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST