২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক : খাদ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ইতোমধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা আশাবাদী আমাদের সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (২৮ মে) দুপুর দেড়টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় খাদ্য উপদেষ্টা বলেন, চলতি মৌসুমে আমরা ১৪ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান কিনব। এবার ভালো ফসল হয়েছে, আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের এই দিনে আমাদের খাদ্য মজুদ আছে ১৫ লাখ মেট্রিক টন। যা গত বছরের এই দিনের চেয়ে ৩ লাখ মেট্রিক টন বেশি। তবে সন্তোষজনক অবস্থা সব সময় ঠিক রাখা যায় না। এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার যোগ হচ্ছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় উপজেলা পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

এ সময় খাদ্য শস্য আমদানি প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, আমরা প্রয়োজন মতো খাদ্য শস্য বিদেশ থেকে আমদানি করি। গত বছরও আমদানি করতে হয়েছে। তবে বোরোর মতো আমনও যদি ফলন ভালো হয়, তাহলে এবার আর চাল আমদানি করতে হবে না। কিন্তু আমাদের প্রধান খাদ্য শস্য গম। এর পরুটাই আমদানি নির্ভর। আমাদের ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। কারণ আমাদের দেশের মানুষ একবেলা রুটি খায়। কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা মাত্র ১০ লাখ মেট্রিক টন। এতে ঘাটতি ৬০ লাখ মেট্রিক টন। এই ঘাটতি মূলত বেসরকারি খাত থেকে পূরণ হয়। তবে আমাদের রেশেনিংয়ের জন্য প্রয়োজন ৭ থেকে ৮ লাখ মেট্রিক টন। আমাদের গম মজুদ আছে প্রায় ৩ লাখ মেট্রিক টন।

আরও পড়ুনঃ   ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ দাবিতে গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদির, মুয়েদুর রহমান হুমায়নসহ শেরপুর, নেত্রকোণা, জামালপুর জেলার জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ধানের বরাদ্দকৃত লক্ষ্যমাত্র ৪৭ হাজার ৯৩৬ মেট্রিক টন। এর থেকে ইতোমধ্যে অর্জিত হয়েছে ১ হাজার ৮৪৬ মেট্রিক টন। এ ছাড়া চলতি মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহে বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার ৮২৭ মেট্রিক টন। এর থেকে ইতোমধ্যে অর্জিত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬২৭ মেট্রিক টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১০

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১১

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৪

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৫

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৮

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST