২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। আমাদের মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, খিলগাঁওয়ের কোথাও সবুজায়নের সুযোগ থাকলে বন অধিদপ্তরের উদ্যোগে সেখানে গাছ লাগানো হবে।

বুধবার (২৮ মে) রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ   মেসির উদাহরণ টেনে রোনালদোকে জবাব দিলো ফরাসি লিগ

শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতেই আজকের বাংলাদেশ বদলের সম্ভাবনা দেখি। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ।

তিনি আরো বলেন, আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরই নেতৃত্ব নিতে হবে। আমরা যেমনভাবে চলেছি, তাতে বাতাস এক নম্বর দূষিতই থাকবে। কিন্তু আজ তোমাদের চিত্রে আমরা নতুন আশার আলো দেখি—ঢাকার বাতাস শীর্ষ দূষণের তালিকা থেকে একদিন বেরিয়ে আসবেই।

উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, নিজ এলাকায় যেখানেই অসঙ্গতি দেখবে, সেখানে নিজে উদ্যোগ নাও। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। জনগণের চাপ থাকলেই সরকারের কাজ কার্যকর হয়। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের বিরুদ্ধে এই লড়াইয়ে তোমাদের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন, বিশ্বব্যাংকের উন সু, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে নীল আকাশ, সবুজায়ন, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরে দেয়ালচিত্র প্রদর্শন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST