২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কারামুক্ত হয়ে জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন আজহারুল

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে তিনি মুক্তি পান। আজহারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। সেখান থেকে তাকে আজ সকালে মুক্তি দেওয়া হয়।

কারামুক্তির পর শাহবাগে জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জামায়াতের এই নেতা। সেখানে তিনি বলেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই ৩৬শে জুলাই ও ৫ আগস্ট মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন।

আরও পড়ুনঃ   নির্বাচন সরকারের এক নম্বর প্রায়োরিটি, আমরা রোডম্যাপ চেয়েছি: মির্জা ফখরুল

আজহারুল ইসলাম আরও বলেছেন, ছাত্র সমাজই রাস্তায় নেমে, রক্ত ঢেলে তারা এই সাড়ে ১৪-১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে দম্ভ-গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে।

আরও পড়ুনঃ   প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিলো আ.লীগ

এ ছাড়া তিনি বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান এ টি এম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST