২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সুজানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুজানগর প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেন । এর আগে এদিন সকালে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। আর তাহলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ সময় তিনি আরো বলেন ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছাঁয়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ   রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সামগ্রিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে একযোগে কাজ করতে হবে এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়া শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে। দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়,মথুরাপুর উচ্চ বিদ্যালয়,পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়, বোনকোলা উচ্চ বিদ্যালয়, উলাট সিদ্দিকিয়া মাদ্রাসাসহ উপজেলার মোট ০৮টি বিদ্যালয়ের ৩ জন করে শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ   তানোরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযানে জরিমানা

পরে চূড়ান্ত পর্বে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকগন অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা। বিষয়বস্তুর পক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্থ বৈদ্য। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। মডারেটরের দায়িত্ব পালন করেন বোনকোলা কলেজের অধ্যক্ষ জাফরুল ইসলাম ।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, জহুর আহম্মেদ নিক্সন, গণমাধ্যম কর্মীদের মধ্যে আখতারুজ্জামান জর্জ, জামিলুর রহমান লিটন, এম মনিরুজ্জামান, রফিকুল ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১০

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১১

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১২

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১৪

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৫

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৭

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৮

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৯

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

২০

Design & Developed by: BD IT HOST