২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে তালন্দ ইউপির কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

সাইদ সাজু, তানোরে : রাজশাহীর তানোরে ৫নং তালন্দ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪ মে শনিবার সন্ধ্যা ৭টায় লালপুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউপি বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং গোলাম রাব্বানিকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ৫নং তালন্দ ইউপি কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উক্ত সভায় উপস্থিত থেকে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন (মিঠু) ও যুগা আহ্বায়ক বিএম আহম্মেদ এবং সদস্য সচিব মোতালেব হোসেন। এসময় তানোর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ইউনিয়ন কৃষকদলের কমিটি প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ তানোর উপজেলা কৃষকদল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত জরুরী সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে গত ২৪/০৫/২০২৫ ইং তারিখ শনিবার সন্ধা ৭ টায় ৫নং তালন্দ ইউনিয়নের লালপুর বাজার পার্টি অফিসে ৫নং তালন্দ ইউনিয়নের কৃষকদলের পূর্বের কমিটি নিষ্ক্রিয়তার কারণে এবং কৃষকদলকে শক্তিশালী করার লক্ষে এই কমটি গঠন করা হয়েছে। ধারাবাহিক ভাবে তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের পর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST