২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে আ’লীগ নেতার ১৬ টন চাল জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই গাড়ি চাল জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার(২১মে) রাতে সিংড়া বাসস্ট্যন্ড এলাকা থেকে এই চাউল জব্দ করে সেনা ক্যাম্পে নেয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত চাল সিংড়া থানায় হন্তান্তর করা হবে বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে। জব্দকৃত দুই গাড়িতে ৩০ কেজি ওজনের বস্তায় ১৬ টন ২১০ কেজি চাউল রয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, বুধবার রাতে দুটি গাড়িতে পলিথিন মোড়ানো খাদ্য অধিদপ্তর লেখা চাল সিংড়া বাজার থেকে নাটোরের দিকে যাচ্ছিল। রাস্তায় টহলকৃত সেনাবাহিনী গাড়ি দুটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু গাড়ির চালকরা সঠিক তথ্য দিতে না পারায় দুই গাড়ি ভর্তি চাল জব্দ করে সেনা কাম্পে নেয়া হয়। জব্দকৃত চাল সিংড়া বাজারের মেসার্স রাজু এন্টার প্রাইজ এর মালিক পৌর আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রাজুর।

আরও পড়ুনঃ   নাটোরে ধান দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের

এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, সরকারি বিভিন্ন বরাদ্দকৃত কাবিখা সহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছে থেকে তিনি এই চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ চাউল।

এবিষয়ে সিংড়া খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম রসুল বলেন, এই চালের সাথে খাদ্য গোডাউনের কোন সম্পর্ক নেই। ডেলিভারি দেওয়া চাল বাহিরে নিয়ে যাওয়ার পর জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না: ড. ইউনূস

সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, চাল জব্দের বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় হস্তান্তর হয়নি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, “এটা কাবিখা কর্মসূচির লেবারদের চাউল। লেবাররা কাজ করে চাল না নিয়ে নগদ টাকা নেন। সেক্ষেত্রে প্রকল্পের সভাপতি সেই চাল বাজারের বিক্রয় করে দেন। এটা দেশের সব উপজেলাতেই হচ্ছে। অবৈধ কোন কিছু মনে হচ্ছে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST