২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল।

জীবনের বাড়ি নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জীবনকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারি জানান, গত ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগ্নে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্থার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ১

ওসি জানান, মামলার পরই সজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই জীবন ও রাকিব নামের আরেকজনের নাম জানান। এরমধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এই চক্রটির অতীত ইতিহাস খুব খারাপ। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST