২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নাতির সঙ্গে অভিমান করে দাদির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নাতির সঙ্গে অভিমান করে তানজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার চক জামিরা এলাকায় নিজ বাড়ির পাশে খড়ির ঘরে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি সেদিন দুপুরে নিশ্চিত করেন রাজশাহী মহানগর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী। নিহত তানজিলা বেগম পুঠিয়ার চক জামিরা এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তানজিলা বেগমের পরিবারের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার নাতি। এ বিষয়টি নিয়ে অভিমান করে রাতের কোনো একসময় খড়ির ঘরে গিয়ে বাঁশের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তবে সকালে ঘুম থেকে উঠে তানজিলা বেগমকে কোথাও খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশে খড়ির ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরও পড়ুনঃ   দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সুরভী

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি সুমন কাদেরী বলেন, “মৃত তানজিলা বেগমের ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আমাদের বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জেনেছি, পারিবারিক কলহ ও নাতির সঙ্গে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১১

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১২

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৩

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৪

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৫

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৬

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৭

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৯

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

২০

Design & Developed by: BD IT HOST