২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে স্বর্ণালংকার আত্মসাৎ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) নগরের চকবাজার থানার বালি আর্কেড শপিং মলের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, ভুক্তভোগী তরুণীর বয়স ১৮ বছর। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। প্রায় আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে তার পরিচয় হয়।

পরিচয়ের কিছুদিন পর শাফায়েত তরুণীর কাছ থেকে কৌশলে কিছু ছবি সংগ্রহ করেন। পরে সেগুলো এডিট করে আপত্তিকর করে তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসময় তিনি তরুণীর কাছে প্রথমে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তরুণীকে তার বাসা থেকে স্বর্ণালংকার এনে দিতে বাধ্য করেন। আতঙ্কিত হয়ে তরুণী একাধিকবার তার মায়ের বিভিন্ন স্বর্ণালংকার শাফায়েতকে দেন।

আরও পড়ুনঃ   বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কয়েক দফায় তার মায়ের চার জোড়া চুড়ি, তিনটি গলার চেইন, ছয়টি আংটি, দুটি নেকলেস ও দুটি কানের দুলসহ সর্বমোট ২১ ভরি স্বর্ণালংকার শাফায়েতের হাতে তুলে দেন। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। এরপরও শাফায়েত ব্ল্যাকমেইল করে তরুণীর কাছ থেকে আরও এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। সবশেষ ১৫ এপ্রিল চেরাগি পাহাড় মোড়ে এক দফায় ৩০ হাজার টাকাও গ্রহণ করেন তিনি।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় সংবাদকর্মীদের গালিগালাজ করলেন প্রধাণ শিক্ষক অরুণ চন্দ্র দত্ত

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কোতোয়ালী থানা পুলিশ। গত ২২ মে রাতে নগরীর চকবাজার থানাধীন বালি আর্কেড শপিংমলের সামনে থেকে শাফায়েতকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৬ ভরি স্বর্ণালংকার এবং বিক্রির পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST