২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম এবছরের শেষ নাগাদ চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির লিয়াজোঁ কর্মকর্তা অমিত সরকার। তিনি বলেন, ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাঁতিদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

তিনি জানান, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচিগুলো এই ভবন থেকেই পরিচালিত হবে যা তাঁতিদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ ভবনটির কার্যক্রম শুরুর অপেক্ষায় প্রহর গুনছে।

দপ্তরটির তথ্য মতে, সিরাজগঞ্জের সদর, কামারখন্দ, কাজিপুর ও তাড়াশ উপজেলায় প্রায় ১৬ হাজার তাঁতি রয়েছে যারা তাঁতশিল্পকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করছে। তাঁত পেশাকে বাঁচিয়ে রাখতে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সিরাজগঞ্জের তাঁত বোর্ড ওই চার উপজেলার তাঁতিদের মাঝে সহজ শর্তে সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করে থাকে। সিরাজগঞ্জের এই চার উপজেলায় আর্থ-সামাজিক প্রকল্পের আওতায় ৭৬৩ জন তাঁতির মাঝে মোট ৮ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৬৯২ জন ও মহিলা ৭১ জন।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

উল্লেখ্য যে, তাঁতিদের উন্নয়নের জন্য সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টারের ২টি প্রকল্প চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST