২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে পিটিয়ে হত্যায় ২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুট্টু প্রামাণিক (৪২)। তাঁরা ঘটনার পর প্রায় এক মাস ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম র‍্যাবের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিকেলে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আবদুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম। ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। পরে রাত আটটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়।

আরও পড়ুনঃ   নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু

সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST