২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ দেওয়া হচ্ছে আগামী ৩১ মের টিকিট। এবার যাত্রীরা অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারছেন। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

আজ বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার সময় অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা যাত্রীদের বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে গেছে। তবে উত্তর অঞ্চলের কিছু ট্রেনের টিকিট এখনো আছে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষের শান্তি ও উন্নয়ন - ডেপুটি স্পিকার

কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩১ মে থেকে ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হবে। ৩১ মের টিকিট আজ দেওয়া হচ্ছে অনলাইনে। আমরা ধারণা করছি, আগামী ৪ এবং ৫ জুনের অগ্রিম টিকিটের চাহিদা যাত্রীদের সবচেয়ে বেশি থাকবে। তবে ট্রেনের আসনসংখ্যা সীমিত, ফলে সবাই টিকিট পাবেন না সেটাও বাস্তবতা।’

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটা রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

আরও পড়ুনঃ   যে ১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করলো সরকার

এ ছাড়া, এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে সারা দেশে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৩ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকিট, ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST