১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’

অনলাইন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনে এখনও বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে। আবার মাঝে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেন, ‘আজকে আমার র‍্যাম্প ওয়ার্ক ছিল ভালো লেগেছে বরাবরের মতোই, নতুন কাজের জন্য আমিও অপেক্ষা করছি তার নিজেকেই পরিবর্তন করেছি, সকলেই দোয়া করবেন যাতে যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রস্তুত করছি, তা করতে পারি। আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই অপুবিশ্বাস যেটা আপনারা চান দর্শকরা চাই সেটা যেন আমি প্রেজেন্ট করতে পারি।’

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে

শাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন অনেক নামকরা ডিরেক্টররা কাজ করেছে, ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি মেগাস্টার শাকিব খান উনি উনার অক্লান্ত পরিশ্রম করছে। শাকিব খান কি করছে সেটা আসলে বলা খুব মুশকিল তান্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে। একবাক্যে বলব জাস্ট সুপার সো প্রাউড।’

তার কথায়, ‘শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে।’

আরও পড়ুনঃ   অভিনব যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর

অপুর ভাষ্যে, ‘ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলব অপু বিশ্বাস সৌভাগ্যের ব্যাপার।’ শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার। সবকিছু ম্যাচ করলেই আসলে আসা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১০

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১২

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৪

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৬

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৭

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৮

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৯

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST