১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শনে ড. মাওলানা কেরামত আলী

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা রোডের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ।

রবিবার (১৮ মে) বিকেলে তিনি এই ব্রীজ পরিদর্শন করেন । এসময় প্রায় দেড় বছর আগে শুরু হওয়া শিবগঞ্জের এই ব্রীজের কাজের মান ও গতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপজেলার দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর সহ প্রায় ৬ টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের দাবী জানান । উপজেলার এসকল ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি দূরীকরণ ও জাতায়াতের সুবিধার্থে এই ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে শুরু হলেও রাজনৈতিক অস্থিরতা ও নির্মাণ সামগ্রী আমদানীসহ বিভিন্ন কারনে আশানুরূপ কাজ সমাপ্ত না হলেও সামনের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত এই কাজটি সম্পন্ন করা দরকার । একটি রাজনৈতিক দলের নেতা ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের জায়গা থেকে জনগনের সুবিধার্থে তিনিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এ কাজটি দ্রুত শেষ করতে চেষ্টা অব্যহত রাখবেন বলেও আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   চলন্ত ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে ওভারব্রিজে ধাক্কা

এসময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বাবুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন । নির্মাণাধীন এই ব্রীজ পরিদর্শন ও দ্রুত কাজ সমাপ্ত করার ক্ষেত্রে জনগনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও চেষ্টা অব্যহত রাখার আশ্বাসে ধন্যবাদ জানান এলাকাবাসী ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST