১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর টিবিপুকুর গণহত্যা দিবস আজ

সংবাদ বিজ্ঞপ্তি : রোববার (১৪ এপ্রিল) টিবিপুকুর গণহত্যা দিবস। দিবসটি পালনের জন্য প্রতিবছরের ন্যয় এবারও কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা রাজশাহী নগরীর টিবিপুকুর হাসপাতালে ঢুকে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাক বাহিনী নগরীর বিভিন্ন এলাকায় মুক্তিকামী জনগণের ওপর এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। ওইদিন টিবি হাসপাতালে গিয়ে কর্মচারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পাক বাহিনীর সদস্যরা।

গুলিতে হাসপাতালটির কর্মচারী আবদুল বারি হাওলাদার, আবদুল কাইউম ও মো. সেলিম নিহত হন। ন্যক্কারজনক এ হত্যাকা-ের পর দুদিন ধরে মরদেহ হাসপাতালের মেঝেতেই পড়ে থাকে। দুদিন পর শহীদ আবদুল বারি হাওলাদারের সদস্যরা শিতলাই এলাকায় অবস্থানের পর হাসপাতালে এসে মেঝেতেই তিনটি মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

আরও পড়ুনঃ   সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

এরপর স্বজনরা হাসপাতালের দরজার একটি পর্দার কাপড়ে তিনটি মরদেহ জড়িয়ে টিবি পুকুরের পাশে গণকবর দেন। ১৪ এপ্রিলের গুলিবর্ষণে বহু হতাহত হয়েছিল। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনার স্মরণে শহীদ আবদুল বারি হাওলাদারের সন্তান ফটোসাংবাদিক বুলবুল আহমেদ ২০০৬ সালে তার পিতার গণকবরটিতে স্মৃতিফলক বসানোর ব্যবস্থা করেন। মূলত তখন থেকেই ১৪ এপ্রিল টিবিপুকুর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

যার ধারাবাহিকতায় এবারও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালনের ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ এপ্রিল (রোববার) বিকাল ৪টায় টিবি পুকুর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং গণকবর প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

এতে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। এতে অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু ও প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমানসহ রাজশাহীর বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১১

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১২

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৩

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৪

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৫

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৬

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৭

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৮

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৯

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST