১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলের গুঞ্জন

অনলাইন ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের রদবদলটাই যেন এক নিয়মিত সত্য। কখনো কোচ, কখনো অধিনায়ক। কিংবা কখনো ক্রিকেট প্রশাসকের পদ। পালাবদলই পাকিস্তান ক্রিকেটের নিয়মিত এক সত্য। সবশেষ কদিন আগেই দেশটির ক্রিকেটে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। সেইসঙ্গে অন্তর্বর্তী কোচের পদে থাকা আকিব জাভেদ চলে যান হাইপারফরম্যান্স ইউনিটে।

এবার পাকিস্তান ক্রিকেটে আরও এক রদবদলের গুঞ্জন এসেছে প্রকাশ্যে। আর সেটা টেস্ট দলের অধিনায়কের পদে। শান মাসুদকে অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই সরিয়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম।

পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, টেস্ট অধিনায়ক হিসেবে এবার সৌদ শাকিলের নাম বিবেচনা করছে বোর্ড। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মূলত পাকিস্তানের টেস্ট ফরম্যাটেই বড় রকমের সংস্কার আসছে সামনের দিনগুলোতে। নিয়োগ দেয়া হবে নতুন কোচিং স্টাফ। অধিনায়কের পদে রদবদল সেটারই একটা অংশ মাত্র।

আরও পড়ুনঃ   রাবিতে পোকার পেটে ভর্তির সময় জমা দেওয়া শিক্ষার্থীদের মার্কশিট

শান মাসুদ ২০২৩ সালের বিশ্বকাপে বড় রকমের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আকারের রদবদল দেখা গিয়েছিল। তিন ফরম্যাট থেকেই বাবর আজমকে সরিয়ে দেয়া হয়। সেই সময়েই টেস্ট অধিনায়কত্ব পান শান মাসুদ। তার অধীনে পাকিস্তান দলের সময়টা খুব একটা ভালো কাটেনি। এই সময়ে পাকিস্তান মাত্র ১২টি টেস্টের মধ্যে ৩টিতে জয় পেয়েছে, বাকি ৯ ম্যাচেই হেরেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পয়েন্ট তালিকায় তারা নবম স্থানে ছিল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। সিরিজ জিতেছে কেবল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। এমন পরিস্থিতিতে নতুন চক্রটা নতুন এক অধিনায়ক নিয়েই শুরু করতে চায় পিসিবি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

সম্ভাব্য অধিনায়ক সৌদ শাকিলের গেল বছরটা মোটাদাগে বেশ ভালোই গিয়েছে। টেস্ট দলের মিডল অর্ডারে নিজেকে থিতু করেছেন। অভিষেকের পর থেকে তার গড় ৫০-এর উপরে। তার ধারাবাহিকতা ও শান্ত মেজাজ নির্বাচকদের নজর কেড়েছে। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসবেও দারুণ পারফর্ম করেছেন সৌদ শাকিল। এমন অবস্থায় নির্বাচকরা তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে বিবেচনায় রেখেছেন।

পাকিস্তানের পরবর্তী টেস্ট চক্র অক্টোবর মাসেই শুরু হবে। পূর্ণাঙ্গ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে নতুন অধিনায়কের বিষয়টি সিরিজের অনেক আগেই চূড়ান্ত করতে চায় পিসিবি, যেন প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST