১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুশব্যাক নয়, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে আসা ব্যক্তিদের মধ্যে যদি প্রকৃত বাংলাদেশি কেউ থাকেন, তাদের ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক কিংবা দেশটির রোহিঙ্গারা থাকলে, তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার সুন্দরবনের বয়েসিং খালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের কাছে আমরা চিঠি দিয়েছি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও কথা বলেছি। বলেছি, পুশইনের পরিবর্তে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে যদি কোনো বাংলাদেশি নাগরিক থাকে, তবে ফিরিয়ে দিন। আর যদি ভারতীয় বা রোহিঙ্গা নাগরিক হয়, তাহলে তাদেরও নিয়ম মেনে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুনঃ   প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

তিনি বলেন, ভারতের পুশ-ইনকে আমরা কোনো উসকানি হিসেবে দেখছি না। যারা অবৈধভাবে অবস্থান করছে, তাদের আমরা নিয়ম মেনে ফেরত পাঠাব। পুশব্যাকের চিন্তা আমাদের নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, যেখানেই পুশ-ইনের চেষ্টা হচ্ছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করছি। পুশ-ইনের মাধ্যমে দেশে জঙ্গি ও সন্ত্রাসী প্রবেশের ঝুঁকি রয়েছে। সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

সুন্দরবনের রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে বিজিবির নতুন ভাসমান বিওপি উদ্বোধন করা হয়। সুন্দরবনের জলসীমান্ত নিরাপত্তা জোরদারে এ পোস্টটি স্থাপন করা হয়েছে। এটি বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ১৮০ কিলোমিটার নদীঘেরা। এর মধ্যে ৭৯ কিলোমিটার সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে পড়েছে। এসব দুর্গম জলসীমান্তে নজরদারি কঠিন হলেও সীমান্ত সুরক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   বিএনপি-জামায়াত-শিবির দেশে ধ্বংসযজ্ঞ চালায়: সুপ্রিম কোর্ট বার

বর্তমানে বিজিবির একটি স্থল বিওপি, দুটি ভাসমান বিওপি, একটি জাহাজ ও কয়েকটি জলযান দিয়ে সীমান্তে নজরদারি চালানো হচ্ছে। কৈখালী বিওপি ও কাঁচিকাটা ভাসমান বিওপির মধ্যবর্তী ৩০ কিলোমিটারের সীমান্ত নিরাপত্তার জন্যই বয়েসিংয়ে নতুন বিওপি স্থাপন করা হয়েছে।

এই ভাসমান বিওপিতে দুইজন অফিসারের নেতৃত্বে ৩৫ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের দায়িত্বে নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগরের ইউএনও মোছা. রনী খাতুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST