১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

অলিখিত ফাইনালে বড় পুঁজি পেল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। যদিও সিরিজ নিশ্চিতের ম্যাচে তিনশোর্ধ্ব রান তাড়ায় বেশ ভালোভাবে এগিয়ে থেকেও হারতে হয়। ১-১ ব্যবধানে সিরিজে সমতায় থাকায় আজ কার্যত অলিখিত ফাইনাল।

সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় ইয়ং টাইগাররা। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ব্যক্তিগত ২৬ রানে, তার আগে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফেরেন কোনো রান না করেই। এরপর দ্রুত বিদায় নেন রায়ান রাফসান, রান করতে ব্যর্থ হন আরিফুল ইসলামও।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যানজট সচেতনতায় সাইকেল শোভাযাত্রা

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক আকবর আলি দলের হাল ধরার চেষ্টা চালিয়েছেন কিছুক্ষণ। তবে দলকে তিনি বেশিক্ষণ টানতে পারেননি। ব্যক্তিগত ৩৮ রানে থাকা অবস্থায় পথ ধরেন প্যাভিলিয়নের।

প্রিতম কুমার এদিনও ব্যর্থ হয়েছেন, শেখ পারভেজ জীবনও সতীর্থদের অনুসরণ করেছেন। ১১৮ রানে ৮ হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ দল তখন দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। দুইজন বেশ সাবলীল ইনিংস খেলছিলেন।

আরও পড়ুনঃ   সেঞ্চুরিতে ভারতকে জিতিয়ে যত রেকর্ড জেমিমার

তাদের জুটির রান পঞ্চাশ ছাড়িয়ে আরও বড় হচ্ছিল। নিজেরাও ছুটছিলেন ব্যক্তিগত ফিফটির দিকে। তবে ৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল, ভেঙে যায় ৮৪ রানের জুটি। অন্যপ্রান্তে অর্ধ-শতক তুলে নেন রাব্বি, ফিরে যান ৫৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ২২৫ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST